গুরুত্বপূর্ণ সংবাদ:
“পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি”
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 131
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়।
৭ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরে আসেন তিনি। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেন।
ফখরুল বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় হলো জাতীয় নির্বাচন। জনগণ নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচনই সংকট নিরসনের একমাত্র পথ।
তিনি আরও বলেন, যারা দেশের রাজনৈতিক সংস্কারের পথে বাধা দিচ্ছে, সেটা তাদের রাজনৈতিক দলের বিষয়।
ডাকসু নির্বাচনের প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হোক, এটাই আমাদের প্রত্যাশা।
Tag :






















