Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই : সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 253

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, বিএনপি বিশ্বাস করে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন এবং কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। যারা মাঠে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তারা কৌশলগত কারণে তা করছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, ৮৪ দফার মধ্যে বেশিরভাগ বিষয়ে সব দলের ঐকমত্য হয়েছে। তবে ১৫টি বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, যার মধ্যে বিএনপি ১০টিতে মত দিয়েছে। সংবিধান সংশোধনের বিষয়ে, নতুন খসড়ায় কিছু প্রস্তাব অনুপস্থিত থাকায় তারা তা বাস্তবায়ন করার সময় সীমার মধ্যে রাখার বিষয়টি পর্যবেক্ষণ করছে।

তিনি আরও জানিয়েছেন, বিএনপি কিছু বিষয়ে নমনীয় হতে পারে এবং ২০ আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক মতামত জমা দেবে। ২৫ আগস্ট থেকে কমিশনের আলোচনায় তারা অংশগ্রহণ করবে। সালাহউদ্দিন বলেন, জুলাই সনদের কিছু অসামঞ্জস্য থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই : সালাহউদ্দিন

প্রকাশের সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫