বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

পুরুষেরা শিকারি, ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 289

অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে যার পরিচয় ঠোঁটকাটা বলে। আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। তিনি বলেন, “পুরুষেরা শিকারি। ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে। আমরা নারীরা এখন যতই শক্তিশালী বা প্রগতিশীল হই না কেন, বিজ্ঞানসম্মতভাবেই বলছি পুরুষেরা আলাদা হয়ে যেতে পারে, কিন্তু নারীরা পারে না।”

কিছু দিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের একটি মন্তব্য কেন্দ্র করে। স্বঘোষিত ধর্মগুরু বলেছিলেন- আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের নারীদের সঙ্গী হিসাবে খুঁজে বার করেন। কিন্তু এ নারীরা ততদিনে চার-পাঁচজনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন। এ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবু পাটানি।

অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’, ‘নারী বিদ্বেষী’ ও ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেছিলেন খুশবু। সেই বিতর্কে এবার ঘৃতাহুতি দিলেন কঙ্গনা রানাউত। বললেন একত্রবাসের বিপক্ষে তিনিও।

কঙ্গনা রানাউত বলেন, “বিয়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পুরুষেরা নারীদের অন্তঃসত্ত্বা করে ফেলতে সক্ষম।”

তিনি আরো বলেন, “আদালত এখন বলেন বিয়ের মতোই একত্রবাসও ভালো। আদালত তো বলেই দিয়েছেন নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে মানে তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। সব আইন তো নারীরই পক্ষে। তবে সম্পর্কে থাকা নারীর জন্য খুব একটা ভালো নয় বলে মনে করেন অভিনেত্রী।”

খুশবু পাটানির প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আপনি সাধুসন্তানদের গালাগাল করছেন। কিন্তু বড় দিদির মতো একটা কথা বলতে পারি- একত্রবাস নারীর জন্য মোটেও ভালো নয়।”

একত্রবাসে থাকা নারীর উদ্দেশে অভিনেত্রী বলেন, “গর্ভপাত করাতে আপনাকে কে সাহায্য করবে? একত্রবাসের সময়ে যদি আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তাহলে আপনার দেখাশোনাই বা কে করবেন। ”

কঙ্গনা আরো বলেন, “লোকে বলে পুরুষেরা মঙ্গলের জাতক আর নারীরা শুক্রের। আমরা আধুনিক হতে পারি, কিন্তু সমীক্ষা থেকে একটা বিষয় দেখা গেছে- পুরুষের কেমন নারী পছন্দ একাধিকবার জিজ্ঞাসা করলে, ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যায়। কিন্তু নারীকে প্রশ্ন করলে সেই ঘুরিয়ে-ফিরিয়ে একই উত্তর পাবেন।”

তবে তার এই মন্তব্যকে ঘিরে বেশ সরব হয়ে উঠেছে নেট দুনিয়া। নেটিজেনরা তাকে নিয়ে নানা ধরনের পোস্ট এবং মন্তব্যের ঝড় বইয়ে দিচ্ছেন সামজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুরুষেরা শিকারি, ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা

প্রকাশের সময় : ১০:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫