Dhaka ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতার ঘণ্টাব্যাপী বৈঠক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 223

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের এক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশান-২ এ অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এ বৈঠক হয়।

বৈঠকে রাষ্ট্রদূত জ্যাকবসনের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দীন মোহাম্মদ।

নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এনসিপি নেতারা রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস দেন এবং আসন্ন নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা জানতে চান।

এর আগে গত ৫ আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। সেদিন এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে গিয়ে সি পার্ল রিসোর্টে পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি টিভি চ্যানেলে দাবি করা হয়। যদিও এনসিপি নেতারা বিষয়টি অস্বীকার করেন। এই ঘটনা ঘিরে দলের ভেতরে অসন্তোষ দেখা দেয় এবং ওই পাঁচ নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ দিয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

সূত্র: কালবেলা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতার ঘণ্টাব্যাপী বৈঠক

প্রকাশের সময় : ১০:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫