গুরুত্বপূর্ণ সংবাদ:
আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: তারেক রহমান
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৬:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 265
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কাউকে হেয় বা ছোট না করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বিএনপি। তিনি বলেন, “আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই, সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই।”
আজ সোমবার নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সংস্কারের দাবি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আজ যারা সংস্কার সংস্কার করছেন, তাদের জানাতে চাই—শহীদ জিয়ার সৈনিকেরা অনেক আগেই এসব সংস্কারের দাবি তুলেছে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তুলতে বিএনপির ৩১ দফার মধ্যেই সব সংস্কারের পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, “সরকারের ঐকমত্য কমিশনের বক্তব্যের সঙ্গে বিএনপির ৩১ দফার প্রায় সব বিষয়ই মিলে যায়, কেবল দুই-একটি বিষয়ে সামান্য পার্থক্য থাকতে পারে।”
Tag :






















