Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

অনেক সচিব এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ফারুক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 258

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ অনেক সচিব ও আমলা এখনো জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত আছেন।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ফারুক বলেন, “আপনারা গণঅভ্যুত্থানের সরকার, কোনো ব্যক্তির সরকার নন। দেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় এনেছে। আপনাদের আমলে যারা আবার নতুন করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম প্রকাশ করতে হবে। কেন তারা নানা অজুহাত সৃষ্টি করছে, সেটিও জাতিকে জানাতে হবে।”

জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “দেরিতে হলেও আপনারা ঘোষণা দিয়েছেন—রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনেক সচিব এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ফারুক

প্রকাশের সময় : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫