Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

এবার গাজীপুরে মিললো ব্যাগে ভরা খণ্ডিত মরদেহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 297

গাজীপুরে একটি ব্যাগ থেকে এক ব্যক্তির কয়েক টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় হাজীর বিরিয়ানির সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় শুক্রবার সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কৌতূহলবশত কয়েকজন ওই ব্যাগ খুলে টুকরো করা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটিকে টুকরো করে। পরে সেগুলো ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েক টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার গাজীপুরে মিললো ব্যাগে ভরা খণ্ডিত মরদেহ

প্রকাশের সময় : ০১:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫