Dhaka ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশ নিয়ে চলছে ষড়যন্ত্র ও চক্রান্ত: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 297

দেশে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ষড়যন্ত্রের লক্ষ্য হলো গণতান্ত্রিক উত্তরণের পথ রুদ্ধ করা।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যুবদল আয়োজিত “জুলাই গণ-অভ্যুত্থান: শোক ও বিজয়” শীর্ষক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “একটা চক্রান্ত চলছে। আবারও দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে করে গণতন্ত্রের স্বাভাবিক যাত্রা ব্যাহত হয়। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি, যুবদল, ছাত্রদল যতদিন আছে, ততদিন এই দেশের গণতন্ত্র ধ্বংস করতে কেউ সফল হবে না।”

তিনি বলেন, “আমরা এখন একটি ট্রানজিশন পর্যায়ে আছি। যেখানে সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে—ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও ভেঙে পড়া রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করা। এই দুঃসময় কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

হাসিনা সরকারের শাসনব্যবস্থাকে ‘নির্যাতন ও দমন-পীড়নের সময়’ হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, “আমরা দুঃসময় পার করে আজ এখানে এসেছি। অতীতেও যখন দেশ ভেঙে পড়েছে, তখন বিএনপি দায়িত্ব নিয়ে পুনর্গঠন করেছে। এবারও সেই দায়িত্ব নেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে।”

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে আসুন, আমরা একসঙ্গে কাজ করি। আমাদের সামনে এখন একটি সুযোগ আছে—গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক সমৃদ্ধির। বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে হলে এই সুযোগকে কাজে লাগাতেই হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশ নিয়ে চলছে ষড়যন্ত্র ও চক্রান্ত: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৯:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫