Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : ০৪:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 257

বিএনপি যেকোনো সময় “জুলাই সনদ”-এ স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “জুলাই সনদ হাতে পাওয়ার পরদিন, অর্থাৎ ৩০ তারিখেই বিএনপি সংশোধনীসহ আনুষ্ঠানিক জবাব দিয়েছে। সনদ বাস্তবায়নে দল সর্বোচ্চ সহযোগিতা করেছে।”

সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, ঘোষণাপত্র উপস্থাপনের অনুষ্ঠানটি মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো দাওয়াত পায়নি।

তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এর খসড়ায় আমরা ফেব্রুয়ারিতেই প্রতিক্রিয়া জানিয়েছিলাম। তবে ঘোষণায় ২৬ মার্চকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, বিএনপি তা গ্রহণ করেনি এবং সে বিষয়ে দ্বিমত জানিয়েছে।”

তিনি আরও জানান, রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে নিশ্চিত করার প্রস্তাবও দিয়েছে বিএনপি।

ঘোষণাপত্রে বিএনপির প্রস্তাবিত সংশোধনগুলো গ্রহণ না করা হলে দলটি আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিক্রিয়া জানাবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “বিএনপির সহযোগিতার অভাব আছে—এমন কথা অনেকে বলছেন। কিন্তু আমরা বারবার স্পষ্ট করে বলেছি, নিশ্চয়তা না পেলে স্বাক্ষর করা সম্ভব নয়। তারপরও বিএনপি যথাসাধ্য সহযোগিতা করেছে।”

সংবাদ সম্মেলনের শেষদিকে সালাহউদ্দিন আহমদ সবাইকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সংহত রাখতে আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশের সময় : ০৪:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫