শহীদ মিনার ও শাহবাগে প্রোগ্রাম ঘিরে নাশকতার আশঙ্কা: নুর
- প্রকাশের সময় : ০১:১৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 261
রবিবার (৩ আগস্ট) রাজধানীর শহীদ মিনার ও শাহবাগ এলাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক কর্মসূচিগুলো ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (২ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই শঙ্কা প্রকাশ করেন এবং আয়োজকদের নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
নুরুল হক নুর লিখেছেন, “আগামীকাল শহীদ মিনার ও শাহবাগকেন্দ্রিক প্রোগ্রাম ঘিরে নাশকতা ঘটতে পারে। প্রোগ্রামের নিরাপত্তা নিয়ে আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
প্রসঙ্গত, রবিবার রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ছাত্র সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই দুটি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও সতর্ক নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।






















