Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ৬ নির্দেশনা ছাত্রদলের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 280

রাজধানীর শাহবাগে আগামী ৩ আগস্ট ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। সমাবেশ যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সেজন্য নেতাকর্মীদের ৬টি বিশেষ নির্দেশনা দিয়েছে তারা।

আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দেন।

উল্লেখ্য, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্দেশনাগুলো হলোঃ

১. সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলক অবস্থান করতে হবে।

২. ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না।

৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা কতে হবে।

৪. সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

৫. সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

৬. ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ৬ নির্দেশনা ছাত্রদলের

প্রকাশের সময় : ০৭:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫