Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে চাকরি থেকে বরখাস্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 267

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (পরে পাট মন্ত্রণালয়ে যোগদানকৃত) ধনঞ্জয় কুমার দাসকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের কথা জানানো হয়।

জনপ্রশাসন সচিব বলেন, ‘যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে গত ৩১ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক পদে বদলি করা হয়। তিনি সেখানে যোগদানের পর আবারো তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। কিন্তু তিনি জনপ্রশাসনে আর যোগদান করেননি। তিনি ৩ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ২(চ) অনুসারে ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত অপরাধ।’

সরকারি আদেশ অমান্য করে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় ফৌজদারি মামলা রুজু হয়েছে। তাকে এ বিষয়ে নোটিশ করা হলেও তিনি কোনো জবাব না দেয়ায় সরকারি কর্মকমিশনের সুপারিশক্রমে চাকরি থেকে বরখাস্তকরণ নামীয় গুরুদণ্ড প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে চাকরি থেকে বরখাস্ত

প্রকাশের সময় : ০১:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫