Dhaka ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ

হঠাৎ ফায়ার এলার্ম, কিছু সময় স্থগিত ছিল ঐকমত্য কমিশনের আলোচনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 245

সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে হঠাৎ করে ফায়ার এর্লাম বেজে ওঠায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন কমিশনের সদস্য ও আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা। ফলে কিছু সময়ের জন্য কমিশনের আলোচনা স্থগিত করা হয়।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের শুরুতে চার প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে আলোচনার শুরুতে এ ঘটনা ঘটে।

এর আগে আলোচনা থেকে ওয়াক-আউট করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করে ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে কমিশনের সদস্য ও বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নেমে আসেন। যদিও পরে বোঝা যায় যায় ভবনে আগুনের কোনো ঘটনা ঘটেনি। পরে কিছু সময় নিচ তলায় কমিশনের সদস্য ও রাজনৈতিক দলের নেতারা নিজেদের মধ্যে গল্প করে আবার আলোচনার জন্য দ্বিতীয় তলায় ফিরে যান।

আলোচনায় অংশ নিতে যাওয়া গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, হঠাৎ ফায়ার এলার্ম বেজে ওঠায় রুমের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনায় কমিশন ও রাজনৈতিক দলের নেতারা দ্বিতীয় তলা থেকে নিচে নেমে আসেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কেউ ভুলে হাত দিয়েছে অথবা কারও সিগারেটের ধোঁয়া ফায়ার এলার্মের সিস্টেমে ঢুকে পড়ার কারণে এলার্ম বেজে ওঠে। ১২টা ৪৫ মিনিট থেকে আবার আলোচনা শুরু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হঠাৎ ফায়ার এলার্ম, কিছু সময় স্থগিত ছিল ঐকমত্য কমিশনের আলোচনা

প্রকাশের সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫