Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 238

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) দিনগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করতো। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল বার্নে একজনের মৃত্যু হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫