Dhaka ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দগ্ধদের চিকিৎসা দিতে এবার চীন থেকে আসছে মেডিকেল টিম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 86

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম।

ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে দগ্ধ রোগী বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি মেডিকেল টিম ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসবে। ঢাকায় এসে তারা প্রয়োজনীয় সব সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন।

পৃথক আরেক বার্তায় চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অনুরোধে বৃহস্পতিবার সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করেছেন। কনফারেন্সে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন, যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে কথা বলেন।

এদিকে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। একইদিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে।

এর আগে, গত ২২ জুলাই (মঙ্গলবার) দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন।

এ ছাড়া, জাপান সরকারও অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দগ্ধদের চিকিৎসা দিতে এবার চীন থেকে আসছে মেডিকেল টিম

প্রকাশের সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫