Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক এখনো নিখোঁজ : মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 74

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার বিবিসি বাংলাকে জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনজন ছাত্রী ও দু’জন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে।

এর আগে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিল মাইলস্টোন কর্তৃপক্ষ।

জানা গেছে, আজ সারাদিন তদন্ত কমিটি দফায় দফায় বৈঠক করেছে।

ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই জানিয়েছে, ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচের মর্গে ছয়টি লাশ রয়েছে, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

যেসব পরিবারের সন্তান বা সদস্য ওই ঘটনায় নিখোঁজ রয়েছে, তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশে নমুনা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক এখনো নিখোঁজ : মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ

প্রকাশের সময় : ০১:৪৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫