Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা’—ভাইরাল বক্তব্যের সেই ডিসি ইকবাল বরখাস্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 64

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ ইকবাল হোসাইন বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। কিন্তু তিনি গত বছরের ২৮ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যা সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিধিমালা অনুসারে অভিযুক্ত হওয়ায় ২৮ আগস্ট থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে মো. ইকবাল হোসাইনের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি মন্ত্রীকে বলছেন: “গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।”

এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। অনেকেই পুলিশের দায়িত্বশীল অবস্থান থেকে এমন বক্তব্যকে অমানবিক ও উদ্বেগজনক বলে আখ্যা দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘গুলি করি, মরে একটা’—ভাইরাল বক্তব্যের সেই ডিসি ইকবাল বরখাস্ত

প্রকাশের সময় : ০১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫