গুরুত্বপূর্ণ সংবাদ:
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 78
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, ৪৮ জনের মতো রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
Tag :




















