Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

গোপালগঞ্জে কারফিউর মেয়াদ আবারো বাড়ল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 101

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গত বুধবারের সংঘর্ষের পর জারি করা কারফিউর মেয়াদ আবারো বাড়িয়ে আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলোচনা করে কারফিউর বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
সংঘর্ষের পর গোপালগঞ্জ জেলাজুড়ে কারফিউ জারি করা হয় বুধবার রাত ৮টা থেকে। প্রথম দফায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিং করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে আবার কারফিউ জারি করেন। এর মধ্যে আজ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

কারফিউ জারির আগে এনসিপির সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।

এর আগে গত বুধবার এনসিপি নেতাদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। পুলিশের সাথে আক্রমণকারীদের চলে দফায় দফায় সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। এখনো সেখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। চলছে যৌথবাহিনীর অভিযান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে কারফিউর মেয়াদ আবারো বাড়ল

প্রকাশের সময় : ১২:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫