শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 84

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাই হবে মুখ্য বিষয়। যেসব শিক্ষক অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছেন, তাদের পাশাপাশি তরুণ, মেধাবী শিক্ষকদেরও সুযোগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।”

তিনি নির্দেশ দেন, দ্রুত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “শুধু অবকাঠামো নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। মূল্যায়নে দেখা গেছে, যেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক দক্ষ, সচেতন ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন, সেখানে শিক্ষার মান তুলনামূলক ভালো। তাই দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বৈঠকে উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় জানান, দেশের প্রাথমিক শিক্ষায় অবকাঠামো উন্নয়নে অনেক অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত মানোন্নয়ন হয়নি। এজন্য প্রতিটি বিদ্যালয়ের মূল্যায়ন করে র‍্যাংকিং করা হচ্ছে এবং পিছিয়ে থাকা বিদ্যালয়গুলোর জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা শিক্ষকদের বদলি নীতিমালা নিয়েও নির্দেশনা দেন। তিনি বলেন, “শহরকেন্দ্রিক বদলির জন্য শিক্ষকরা সুপারিশ ও তদবিরে ছুটে বেড়ান। এ অনিয়ম ঠেকাতে বদলির জন্য নির্দিষ্ট ও স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করতে হবে, যার বাইরে কেউ বদলি হতে পারবে না।”

নারীবান্ধব অবকাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “স্কুল ভবন নির্মাণের সময় অন্তত একজন নারী স্থপতিকে অন্তর্ভুক্ত করতে হবে। যাতে ভবন ও অন্যান্য অবকাঠামো মেয়েদের জন্য নিরাপদ ও অনুকূল হয়।”

এ ছাড়া সব প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশের সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫