Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন-টাকা আদায়, গ্রেফতার ২ ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরলেন পাচার হওয়া ২ তরুণী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 98

বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫-৬ জন। স্থানীয় সূত্রে এ খবর জানা গেছে।

রোববার (১৩ জুলাই) মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়‌কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত তিনজন হলেন- তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)। তারা সম্পর্কে নানি-নাতনি।

স্থানীয়দের দেওয়া তথ্য মতে, পাড়ার এক‌টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়ে তা‌র ছিঁড়ে যায়। সেই তারে জ‌ড়ি‌য়ে বিদ্যুস্পৃষ্ট হ‌য়ে একই প‌রিবা‌রের তিনজন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যান। এছাড়া আরও কয়েকজন ওই তারে জড়িয়ে আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকালে আহতদের বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গে‌ছেন বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫