শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

ইসির প্রতীকের তফসিলে নৌকা থাকবে : ইসি মাছউদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 88

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে।”

রোববার (১৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান। তিনি বলেন, “এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।”

এ নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।

এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।”

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।”

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রবিবার বেলা ১১টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধি বৈঠকে বসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসির প্রতীকের তফসিলে নৌকা থাকবে : ইসি মাছউদ

প্রকাশের সময় : ১১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫