Dhaka ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মিটফোর্ডের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরো দুই আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 98

রাজধানীতে ভাঙরি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) হত্যার ঘটনায় আরো দুইজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের নাম সজীব ও রাজিব। তাদের নেত্রকোনা থেকে আটক করেছে ডিবি।

গ্রেপ্তার দুজন এজাহারনামীয় আসামি বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে হত্যা করে একদল লোক। সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন।

মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরো ১৫ থেকে ২০ জনকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিটফোর্ডের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরো দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫