Dhaka ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

কসাইয়ের সমাধান কিসাসেই: শায়খ আহমাদুল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 151

দেশের প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সহিংসতা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে কুরআনে বর্ণিত “কিসাস” ব্যবস্থাই হতে পারে সমাধান।

শুক্রবার (১১ জুলাই) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। যদিও স্ট্যাটাসে নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ ছিল না, ধারণা করা হচ্ছে, তিনি সেদিন রাজধানীর পুরান ঢাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং চাঁদপুরের মসজিদে ইমামকে চাপাতি দিয়ে জখম করার ঘটনা প্রসঙ্গেই বক্তব্য দিয়েছেন।

স্ট্যাটাসের মন্তব্যের ঘরে শায়খ আহমাদুল্লাহ লেখেন, কিসাস মানে হলো সমপরিমাণ শাস্তি। যতটুকু জুলুম হবে, ঠিক ততটুকু প্রতিকার করা কিসাস।কেন কুরআনে কিসাসের কথা বলেছে, তা আমরা দেয়ালে পিঠ ঠেকলে উপলব্ধি করতে পারি।

তিনি আরও বলেন, এ ধরনের ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার যদি সর্বোচ্চ দুই মাসের মধ্যে সম্পন্ন করা যায়, তাহলে অপরাধ প্রবণতা কমবে। কিন্তু বছরের পর বছর বিচার কাজ চলতে থাকলে এবং আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে গেলে, এমন অপরাধ থামবে না।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে চাঁদা তোলা নিয়ে বিরেধের জোরে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

এর কিছু ঘণ্টা আগে দুপুর ২টায় চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মোল্লা বাড়ি জামে মসজিদে ঘটে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। জুমার নামাজ শেষে খুতবার বক্তব্য পছন্দ না হওয়ায় এক মুসল্লি, বিল্লাল হোসেন, ইমাম মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কসাইয়ের সমাধান কিসাসেই: শায়খ আহমাদুল্লাহ

প্রকাশের সময় : ০৪:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫