Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিমানে ‘বোমা থাকার’ ফোনে বাতিল হলো কাঠমান্ডুগামী ফ্লাইট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 82

বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে ছড়িয়ে পড়েছিলো চরম আতঙ্ক। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আছে, অজ্ঞাত ফোনকল থেকে আসা এমন তথ্যের পর বিমানটি তল্লাশি করা হয়। তবে বিমানে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা পঁয়তাল্লিশ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, “অজ্ঞাত নম্বর থেকে বোমা থাকার তথ্য আসে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। পরে তল্লাশি করে বিমানে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি। তল্লাশি টিমের ক্লিয়ারেন্স পাওয়ার পর বিমানটি আবারো নেপালের উদ্দেশে ছেড়ে গিয়েছে।”

উল্লেখ্য, নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও অন্যান্য সংস্থাও কাজ করছিলো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানিয়েছেন, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তল্লাশি শেষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিমানে ‘বোমা থাকার’ ফোনে বাতিল হলো কাঠমান্ডুগামী ফ্লাইট

প্রকাশের সময় : ০৯:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫