Dhaka ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 96

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। রাত ১০টা ৫৮ মিনিটে এই ককটেল বিস্ফোরণ হয়।
এদিকে ককটেল বিস্ফোরণে প্রাথমিকভাবে ইমন হাওলাদার নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক।
আহত ইমন হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ২ জুলাই দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েক দিন আগেও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : ০২:০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫