Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: শিক্ষামন্ত্রী হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

এসিড নিক্ষেপের অভিযোগে অভিনেতা ডিপজলের নামে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 118

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ব্যক্তিগত সহকারীসহ ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নামে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) এ মামলাটির আবেদন করেন।

এ দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অপর আসামি মনোয়ার হোসেন ডিপজলের ব্যক্তিগত সহকারী মো: ফয়সাল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুন রাজধানীর কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তার ভক্ত হিসেবে কথা বলতে গিয়েছিলেন ওই নারী। তখন ডিপজল তার ব্যক্তিগত সহকারীকে (পিএস) বলেন, ‘এই নারী এখানে কিভাবে ঢুকল, বের কর এখান থেকে’। পরে ডিপজলের ব্যক্তিগত সহকারীসহ সেখানে থাকা আট থেকে দশজন শারীরিকভাবে হেনস্তা, মারধর করে রশি দিয়ে টেনে বের করে দিতে চান। ভুক্তভোগী আহত অবস্থায় বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেবো।’ তখনব্যক্তিগত সহকারী বলেন, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’

এজহারে বাদী আরো উল্লেখ করেন, ব্যক্তিগত সহকারীর নির্দেশে একজন ভেতর থাকা একটা ছোট গ্যালন নিয়ে আসে। পরে সে গ্যালনটি বাদীর ঘাড়ের দিকে ঢেলে দেয়। বাদী যন্ত্রণায় কান্না করতে করতে বাসায় যান। পরে ৪ থেকে ১১ জুন ঢাকা মেডিক্যালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের ব্যক্তিগত সহকারী কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেন বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এসিড নিক্ষেপের অভিযোগে অভিনেতা ডিপজলের নামে মামলা

প্রকাশের সময় : ১২:০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫