Dhaka ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

বাংলাদেশ থেকে কাপড়-পাট-সুতার পণ্য আমদানি করবে না ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 115

ভারত বাংলাদেশের তৈরি পাট, সুতার এবং বোনা কাপড়সহ কয়েকটি পণ্যের আমদানি কার্যক্রমে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিজ্ঞপ্তিতে জানান, এখন থেকে এসব পণ্য ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। শুধুমাত্র মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়সহ বিভিন্ন পাটজাত পণ্য। এর আগে গত মে মাসে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে দেশটি। সেক্ষেত্রেও শুধুমাত্র নাহভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি ছিল।

বাংলাদেশ প্রতিবছর ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। ফলে স্থলবন্দরে নিষেধাজ্ঞার কারণে এ খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। পরিবহন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি রপ্তানি কার্যক্রমেও ধীরগতি আসতে পারে।

তবে ভারতের বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে যেসব পণ্য রপ্তানি হয়, সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে শর্ত থাকছে—এইসব পণ্য পুনরায় ভারতে রপ্তানি করা যাবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ থেকে কাপড়-পাট-সুতার পণ্য আমদানি করবে না ভারত

প্রকাশের সময় : ১২:১৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫