৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেলের দাবি
- প্রকাশের সময় : ০৮:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 94
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিল এবং ১৫ শতাংশ বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শুক্রবার (২০ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠন দুটির নেতারা এই দাবি জানান।
তারা দাবি করেন, সরকার সম্প্রতি যে অধ্যাদেশ জারি করেছে, তা ‘নিবর্তনমূলক ও কালো আইন’। এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় তারা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি জানান।
গত ২৫ মে সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে।
এতে বলা হয়, ৪টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যা দিয়েছেন।




















