Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 142

প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে বলে মনে করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি কোনো কথা বলেন সেটা ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গেই নিশ্চয়ই বলবেন।

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল সেটির অবসান হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রক্রিয়াটা এমন আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন, প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশের সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫