Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ৩২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 116

খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। গাজার দুটি ত্রাণ বিতরণকেন্দ্রে গুলি চালিয়েছে দখলদার সেনারা। এতে আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছে। খবর আল জাজিরার।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার (১ জুন) সকালে দক্ষিণ গাজার রাফাহতে একটি খাদ্য বিতরণকেন্দ্রে জড়ো হওয়া হাজার হাজার বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গুলি চালানো হয়। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়।

টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বিতরণ কেন্দ্রে হামলার কিছুক্ষণ পরেই গাজা শহরের নেটজারিম করিডোরের দক্ষিণে একই রকম আরও একটি বিতরণকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আরও একজন নিহত হন।

গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বিতর্কিত গোষ্ঠী ওই বিতরণকেন্দ্রগুলোতে খাবার বিতরণে কাজ করছে। তাদের এই কার্যক্রম নিয়ে তীব্র বিতর্ক উঠেছে। কারণ শুরু থেকেই সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং খাবারের অপেক্ষায় থাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী অন্যায়ভাবে গুলি চালাচ্ছে।

জিএইচএফের নির্বাহী পরিচালক জ্যাক উডস এই খাদ্য বিতরণ শুরু হওয়ার আগেই পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে, এটা স্পষ্ট যে … মানবতা, নিরপেক্ষতা এবং স্বাধীনতার মানবিক নীতিগুলো মেনে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।

জাতিসংঘ এবং অন্যান্য সহায়তা সংস্থাগুলোও জিএইচএফের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের অভিযোগ, এই ত্রাণকেন্দ্রে নিরপেক্ষতার অভাব রয়েছে এবং তারা বলছে, ইসরায়েলের সমগ্র গাজা দখলের সামরিক লক্ষ্য অর্জনে সক্ষম করার জন্যই এই গোষ্ঠীটি গঠিত হয়েছে।

রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, সহায়তা বিতরণকেন্দ্র একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সেনারা ঘটনাস্থলের কাছাকাছি বা ভেতরে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ৩২

প্রকাশের সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫