Dhaka ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি

বাড়তে পারে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 91

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষার লক্ষ্যে মোবাইল ফোনসহ বেশ কিছু পণ্যের ওপর শুল্ক, কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। এর ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন প্রক্রিয়ায় বিদ্যমান হ্রাসকৃত ভ্যাটহার এবার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, উৎপাদনের ক্যাটাগরিভেদে ২ থেকে আড়াই শতাংশ পর্যন্ত ভ্যাট বৃদ্ধির কথা বিবেচনা করা হচ্ছে।

এনবিআরের কর্মকর্তারা অবশ্য বলছেন, প্রযুক্তির দাম দিন দিন কমছে, ফলে ভ্যাট বৃদ্ধির পরও মোবাইল ফোনের বাজারদরে বড় ধরনের প্রভাব নাও পড়তে পারে।

উল্লেখ্য, দেশে স্মার্টফোনের ব্যবহার গত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে। বর্তমানে ১৭টির মতো প্রতিষ্ঠান দেশে স্মার্টফোন উৎপাদন ও সংযোজন করছে।

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট আগামী সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির সামনে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাঁর পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে। একই সময়ে দেশের সব বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলগুলোকে বিটিভির ফিড নিয়ে বাজেট ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে কর রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, এবং বাজেট ঘাটতি থাকতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাড়তে পারে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম

প্রকাশের সময় : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫