Dhaka ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের ৪ সদস্য নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২১:২২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 104

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখক্তিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৈরি পরিস্থিতির কারণে প্রায় ৪ ঘণ্টা বিলম্বে লাশ উদ্ধারে অভিযান শুরু হয়। পরে রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে স্থানীয়দের সহযোগিতায় চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নিহতদের মধ্যে রিয়াজ উদ্দিনের নাম জানা গেছে। বাকিরা হচ্ছেন রিয়াজের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। স্থানীয় লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে তিনি বলেন, ‘রাত দুইটার দিকে টিলা ধসের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সবাই ছুটে আসেন। কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিক ও পুলিশকে খবর দেই। কিন্তু বৈরি পরিবেশের জন্য সকাল ছয়টার আগে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।’

তিনি বলেন, ‘ঝড় ও ভারী বর্ষণে গোলাপগঞ্জের রাখালগঞ্জ এলাকায় রাস্তার উপর বড় গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। ফায়ার সার্ভিস গাছ কেটে আসার চেষ্টা করছে। অন্যদিকে ঢাকাদক্ষিণ সড়ক পানিতে ডুবে গেছে। ফলে আমার এলাকায় কেউ আসতে পারছে না। পরে সকাল ছয়টার কিছু পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।’

নিজেরা উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমি এলাকাবাসীকে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছিলাম। কিন্তু যখন দ্বিতীয় দফায় টিলা ভেঙে মানুষগুলোকে মাটির নিচে নিয়ে যায় তখন আমি তাদের সরিয়ে নিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘প্রতিবেশী আরেকজনের বাড়ির উপরেও আরেকটা টিলা নামছে। আমি মানুষ, গবাদি পশু উদ্ধার করেছি। এরপর থেকে আমরা ফায়ার সার্ভিসের অপেক্ষায় ছিলাম।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের ৪ সদস্য নিহত

প্রকাশের সময় : ০২:২১:২২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫