Dhaka ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 118

উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় দীর্ঘ প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিক থেকে এই রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে আসা-যাওয়া করেন।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ওইদিন সকাল ৯টা থেকে লঞ্চ এবং বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় ঢাকামুখী যাত্রী ও যানবাহনগুলো দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করে। তবে বন্ধ থাকে লঞ্চ চলাচল।

দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সকাল পৌনে ৭টা থেকে এ রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ১২:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫