Dhaka ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার

মামলা না থাকায় সস্ত্রীক ছাড়া পেলেন সাবেক ভূমিমন্ত্রী হীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 97

শেরপুর থেকে হেফাজতে নেওয়া সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা এবং তার স্ত্রীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে জামালপুর পুলিশ। পরে পুলিশের সহায়তায় তাদের নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার রাতে শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির কাজে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ গিয়ে হীরাকে সেখান থেকে উদ্ধার করে। পরে তাকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জামালপুর পুলিশ জানায়, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় এবং তার বয়স বিবেচনায় নিয়ে রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

রেজাউল করিম হীরা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মামলা না থাকায় সস্ত্রীক ছাড়া পেলেন সাবেক ভূমিমন্ত্রী হীরা

প্রকাশের সময় : ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫