Dhaka ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 89

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রতি বছর ৪৫০ টাকা হারে আদায় করা বিও হিসাবের রক্ষণাবেক্ষণ ফি কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থে এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিএসইসির এই পদক্ষেপে বিনিয়োগকারীদের খরচ কমবে এবং পুঁজিবাজারে অংশগ্রহণ আরও উৎসাহজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ছোট ও খুচরা বিনিয়োগকারীরা এতে সরাসরি উপকৃত হবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৮:৩৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫