রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল পবিপ্রবির এএনএসভিএম অনুষদে ভিএএসএ-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত ১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি ১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি অনুযায়ী, আগামী ১৪ মাসের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের ফেব্রুয়ারিতে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি জানান, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তিটি সম্পাদন করা হচ্ছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিবহন কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে।

বেবিচক সূত্র জানায়, চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের পরিচালনার জন্য নির্ধারিত এলাকা জাপানি কনসোর্টিয়ামের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা নতুন টার্মিনাল থেকে পরিচালনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী ও কার্গো ব্যবস্থাপনা সেখানে স্থানান্তর করা হবে।

চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পাশাপাশি যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, স্থাপন ও চালুর দায়িত্বও পালন করবে প্রতিষ্ঠানটি।

তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, আকাশপথে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে ইমিগ্রেশন, শুল্ক, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।

পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে বিমানবন্দরের সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনাল থেকে পরিচালিত হবে। আন্তর্জাতিক কার্গো পরিবহনও নতুন কার্গো টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হবে। বিদ্যমান প্রথম ও দ্বিতীয় টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইট পরিচালনায় ব্যবহার করতে পারবে বেবিচক।

চুক্তিতে রাজস্ব বণ্টনের বিষয়েও সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। নির্ধারিত কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশে উন্নীত হবে।

এ ছাড়া তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য বিভিন্ন সেবা ও বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বহির্গামী যাত্রীপ্রতি নির্ধারিত ফি, বোর্ডিং সেতু ব্যবহার, দোকান, বিশ্রামাগার, বহুতল গাড়ি পার্কিং এবং বিজ্ঞাপন থেকে আয়।

গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। এসব প্রতিষ্ঠান ও নিজস্ব ব্যবস্থাপনায় গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনাকারীদের নির্ধারিত রয়্যালটি দিতে হবে। কার্গো ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দিতে হবে।

যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে বেশ কিছু সময়সীমা ও কার্যসম্পাদনের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে পৌঁছাতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে সরু দেহের উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং প্রশস্ত দেহের উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট।

চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময়ও নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড় অপেক্ষার সময় ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ব্যাগেজ ব্যবস্থাপনা, যাত্রী নিবন্ধন, স্বয়ংক্রিয় চেক-ইন এবং ফ্লাইটের তথ্য প্রদর্শনসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে। নির্ধারিত সেবার মান অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তি অনুযায়ী প্রতিবার ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে এর। টার্মিনালটিতে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার, ৮টি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট রয়েছে।

এ ছাড়া যাত্রী ও উড়োজাহাজ ব্যবস্থাপনার জন্য রয়েছে ১২টি সংযুক্ত বোর্ডিং সেতু এবং ২৫টি দূরবর্তী উড়োজাহাজ পার্কিং স্থান। নিরাপত্তা ব্যবস্থায় ৯৯টি ব্যাগেজ এক্স-রে যন্ত্র, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে। বহুতল গাড়ি পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার সুবিধা রয়েছে।

নতুন আমদানি কার্গো টার্মিনালের আয়তন ২৭ হাজার বর্গমিটার এবং রপ্তানি কার্গো টার্মিনালের আয়তন ৩৬ হাজার বর্গমিটার। দুটি টার্মিনাল মিলিয়ে বছরে ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো ব্যবস্থাপনার সক্ষমতা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হলেও এত দিন এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। নতুন চুক্তির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত টার্মিনালটির কার্যক্রম শুরু ও পূর্ণ সক্ষমতায় পরিচালনার পথ খুলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল

প্রকাশের সময় : ১২:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬