দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা, আহত ৬
- প্রকাশের সময় : ০৬:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 115
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী সাহেবপাড়া গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পী শুকুর আলীর বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ হামলায় শুকুর আলীসহ তার পরিবারের ৬ সদস্য আহত হন। আহত অন্যরা হলেন শুকুর আলীর বাবা দেলবর মন্ডল, মা মর্জিনা বেগম, স্ত্রী আছিয়া খাতুন, ভাই ইউনুস মন্ডল ও মেয়ে মীম আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীরা জানান, তাদের ক্রয়কৃত জমি জালিয়াতির মাধ্যমে বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের নামে মিউটেশন করা হয়। বিষয়টি জানাজানি হলে তারা মিউটেশন বাতিলের আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























