Dhaka ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 90

রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেছেন।

এ মামলায় আসামিদের অজ্ঞাতপরিচয় দেখানো হয়েছে।

সোমবার (২৬ মে) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সাধন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়।

এর আগে রবিবার (২৫ মে) রাত ১২টার দিকে বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সাধন স্থানীয় কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তরা সেখানে ঘোরাঘুরি করছিল বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাড্ডায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

প্রকাশের সময় : ০৪:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫