Dhaka ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও র‌্যালি

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 115

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার ওয়াপদা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বালিয়াকান্দি বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ  তুহিনুর রহমান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার সদস্য বনিউজ্জামান বাপ্পি, গিয়াস মাহমুদ, রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবারাক শামিম মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে আগামী ২৮ মে’র ঢাকার সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশ সফল করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে সমাবেশে অংশগ্রহণ ও প্রচারের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও র‌্যালি

প্রকাশের সময় : ০৯:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫