Dhaka ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, এই ঈদ থেকেই বাড়ছে বোনাস

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 106

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ৫০ শতাংস বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এসংক্রান্ত চিঠিও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহাতে ৫০ শতাংশ বোসানত পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের গত ১৪ মে সই করা চিঠিতে এ সম্মতির কথা জানানো হয়।

চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২১ এপ্রিল আধাসরকারি পত্র অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয় করে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বোনাস পেতেন। কর্মচারীরা পেতেন ৫০ শতাংশ হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক-কর্মচারীরা উভয়েই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, এই ঈদ থেকেই বাড়ছে বোনাস

প্রকাশের সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫