Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকরের পথে মহার্ঘ ভাতা, যা জানা গেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 142

সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর আলোচনা ফের সক্রিয় হয়েছে। চলতি বছরের শুরুতে এ বিষয়ে আলোচনা শুরু হলেও তা স্থগিত হয়ে যায়। তবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২০ মে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে মহার্ঘ ভাতা প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে জনপ্রশাসন ও অর্থ বিভাগের মধ্যে সমন্বয় করে ভাতার হার চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনই বিস্তারিত কিছু বলা যাবে না। অর্থ উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হবে।

প্রাথমিক প্রস্তাবনায় ১ থেকে ৯ নম্বর গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ এবং বাকি গ্রেডের জন্য ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। তবে গ্রেডভেদে ভাতা সমন্বয় করে ১৫ শতাংশে উন্নীত করার একটি বিকল্প প্রস্তাবও বিবেচনায় আছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৬,০০০ থেকে ৬,৫০০ কোটি টাকা।

চলতি অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মূল বাজেটে বরাদ্দ ছিল ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৪১ শতাংশ। সংশোধিত বাজেটে এটি বেড়ে হয়েছে প্রায় ৮৪ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, জানুয়ারি থেকেই মহার্ঘ ভাতা কার্যকরের প্রস্তুতি থাকলেও দেশের অর্থনৈতিক সংকট ও অর্থনীতিবিদদের সমালোচনার মুখে তা স্থগিত করা হয়েছিল। তবে নতুন বাজেটের আলোকে আবারও এই ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকরের পথে মহার্ঘ ভাতা, যা জানা গেল

প্রকাশের সময় : ০৪:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫