Dhaka ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির বিরুদ্ধে যাবে এমন কাজ করবেন না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 96

মানবিক করিডোরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেয়া যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকালে প্রয়াত অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় করিডোরের প্রসঙ্গ টেনে তিনি এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, এখন দেখা যাচ্ছে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন (নিরাপত্তা উপদেষ্টা) তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে গতকাল একটা কথা বলেছেন, ‌যে যেই থাক মিয়ানমারের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার (মিয়ানমার) সঙ্গে আলোচনা করতে পারেন, দেশের মানুষ-জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না।

মির্জা ফখরুল বলেন, ‘আমি অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই’ বার বার বলছি। আমরাই তাদেরকে বসিয়েছি। কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না।

মির্জা ফখরুল বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনারা অনেক পরিবর্তন আনছেন। বলছেন যে, ফুট স্টেপ রেখে যাবেন। কি কি পরিবর্তন হয়েছে? পত্রিকায় দেখতে পাই, আমাদের পোষাক শিল্প অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকার যে ট্যারিফ পলিসি দিয়েছে তাতে কেউ নতুন করে বিনিয়োগ করছেন না।

দেশের এই বর্তমান পরিস্থিতি তুলে ধরে আইনজীবীদের কথা বলার জন্য অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনাদের সত্যিকারঅর্থে পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ গড়ে তুলতে হবে । সেজন্য কোথাও যেন ইচ্ছাকৃত বা অনিচ্ছকৃত ভুল না হয়, গণতন্ত্র যাতে ব্যাহত না হয়, সে বিষয়গুলোতেই আমাদের লক্ষ্য রাখতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতির বিরুদ্ধে যাবে এমন কাজ করবেন না: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১০:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫