Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 182

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৭ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।

সাত দিনের রিমান্ড শেষে সিদ্দিককে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এর আগে গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। তাকে মারধর করে রমনা মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করলে তাকে এ মামলায় গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলাটি করে জব্বার আলী হাওলাদার নিজেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক

প্রকাশের সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫