সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত

শহীদ সাগরের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 132

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত রাজবাড়ীর বালিয়াকান্দির সাগর আহমেদের (২১) লাশ উত্তোলনে সম্মতি দেননি তার পরিবারের সদস্যরা। বুধবার সকাল ১১ টায় আদালতের নির্দেশে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামসহ পুলিশের একটি টিম নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে কবর থেকে সাগর শেখের মরদেহ উত্তোলন করতে যান। এসময় কবর থেকে ছেলের লাশ উত্তোলনে আপত্তি জানান সাগরের বাবা তোফাজ্জল হোসেন ও মামলার বাদী সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম। পরে পরিবারের আপত্তির মুখে লাশ উত্তোলন না করেই ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, আদালতের নির্দেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামসহ পুলিশের একটি টিম শহীদ সাগরের মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য গিয়েছিলাম। কিন্তু পরিবারের সদস্যরা চাননি দীর্ঘদিন পর কবর থেকে তাদের সন্তানের মরদেহ তোলা হোক। বিশেষ করে সাগরের বাবা কান্নায় ভেঙে পড়েন। তাদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা মরদেহ উত্তোলন না করেই ফিরে যাচ্ছি। যেহেতু আদালতের নির্দেশনায় আমরা গিয়েছিলাম, সাগরের পরিবারের কাছ থেকে একটি লিখিত আবেদন নিয়ে আমরা বিষয়টি আদালতকে সেভাবেই অবগত করবো।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আমরা শহীদ সাগরের মরদেহ কবর থেকে উত্তোলন করতে এসেছিলাম। পরিবার মরদেহ তুলতে সম্মতি না দেয়ায় আমরা ফিরে যাচ্ছি। বিষয়টি আদালতকে অবগত করা হবে।

সাগরের বাবা তোফাজ্জল হোসেন বলেন,আমার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমার ছেলের মরদেহ কবর থেকে তুলতে হলে আগে আমাকে কবরে শুইয়ে তারপর তুলতে হবে।

মামলার বাদী সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, সাগরকে গুলি করে হত্যা করা হয়েছে এটা সারা দেশের মানুষ জানে। এজন্য তার মরদেহ ময়নাতদন্তের প্রয়োজন আছে বলে মনে করি না। তাই আমরা মরদেহ উত্তোলনে আপত্তি জানিয়েছি।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহীদ সাগরের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি

প্রকাশের সময় : ০৭:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫