Dhaka ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

সাংবাদিক মাসুদ রানা বাদশা আর নেই

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 217

 রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসুদ রানা বাদশা দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি পত্রিকার পাশাপাশি অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেল টোয়েন্টি থ্রীর রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। সোমবার বিকাল ৩ টায় তার নিজ গ্রাম পাটিকাবাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাটিকাবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ, জানান পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক মাসুদ রানা বাদশা আর নেই

প্রকাশের সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫