সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত
অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন

 মদিনা চানাচুর কোম্পানীকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 164

অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করায় রাজবাড়ী শহরের নতুনপাড়া এলাকার রেজা ফুড প্রোডাক্টস এর মালিক মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, রেজা ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটির শুধু চানাচুর ও ক্রাকার্স উৎপাদনের লাইসেন্স রয়েছে। এর বাইরে গিয়ে সে বেশ কিছু খাদ্য পণ্য উৎপাদন করত। তার মধ্যে শিশু খাদ্যও রয়েছে। তাদের খাদ্যপণ্যে যেসব দ্রব্য ব্যবহার করা হতো তার মধ্যে অনানুমোদিত দ্রব্য পাওয়া গেছে। এগুলার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাছাড়া উৎপাদিত খাদ্য পণ্য এবং কাঁচামাল অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হতো। এসব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধভাবে উৎপাদনকারী খাদ্যপণ্য, অনানুমোদিত দ্রব্য বিনষ্ট করা হয়। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন

 মদিনা চানাচুর কোম্পানীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫