মে দিবসে শ্রমিক ফেডারেশনের আলোচনা র্যালি

- প্রকাশের সময় : ০১:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 169

মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য জ্যোতিশংকর ঝন্টুৃ। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম কাদের। রাজবাড়ী শ্রমিক ফেডারেশনের সভাপতি এনায়েত আলী মোল্লার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন অরুণ কুমার সরকার প্রমুখ। সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের অন্যতম সদস্য মাহবুবুর রহমান।
বক্তারা বলেন, শ্রমিকদের শ্রমে ঘামে দেশের শিল্প কল কারখানায় উন্নতি হয়। কিন্তু শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। জাতীয় শ্রমিক ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করছে। সাধারণ শ্রমিকদের পাশে সব সময় থাকবে।
























