Dhaka ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

এবার ৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনকে ফেরত দিলো বিএসএফ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 113

৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠকের পর শুক্রবার (২ মে) দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত আনা হয়। এমনটাই জানিয়েছে ফেরত আনা দুই বাংলাদেশির পরিবার।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। তারা হলেন, পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও সাজেদুল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানিয়েছেন, দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর দ্রুত দুই বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেছেন, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজন শিক্ষার্থীকে রাতে ফেরত দিয়েছে।

এদিকে, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসাথে ফেরত দেয়া হয়েছে দুই ভারতীয়কে।

শুক্রবার (২ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় আট থেকে দশজন বাংলাদেশী নাগরিক নিজ জমিতে কাজ করছিলেন।

কাজ করার একপর্যায়ে তাদের ধাওয়া করে দু’জনকে বিএসএফ সদস্যরা আটক করে। পরে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় কাজ করার সময় দু’জন ভারতীয় নাগরিককে ধরে বিজিবি টহল দলের কাছে হস্তান্তর করে।

পরে শুক্রবার ৬টা ৪০ মিনিটে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বিএসএফ যে দু’জন বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল, তারা হলেন দিনাজপুর বিরল উপজেলার কাঠালিয়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মো: এনামুল হক (৫৫) ও তার ছেলে মো: মাসুদ রানা (২৬)।

আর এর জেরে স্থানীয়রা আটকে রেখেছিল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রামের সুরেন টুডুর ছেলে অবিনাশ টুডু (২২) ও একই গ্রামের নুরদুছ সরেনের ছেলে ফিলিপ সরেনকে (৩৩)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার ৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনকে ফেরত দিলো বিএসএফ

প্রকাশের সময় : ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫