Dhaka ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের নিবন্ধন বাতিল করে রাজনীতি নিষিদ্ধের দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 136

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, ‘৫ আগস্টে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে আওয়ামী লীগ আর এ দেশে রাজনীতি করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে— সেটা হতে পারে একটি ভোটের মাধ্যমে অথবা গণ-অভ্যুত্থানের মাধ্যমে। আওয়ামী লীগ এখন রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হওয়া উচিত।’

নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমানে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এই তিনটি একে অপরের পরিপূরক। গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হলে তিনটির সমন্বয় দরকার।’

তিনি আরও মন্তব্য করেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো নয়, রাজনৈতিক দলগুলোর আস্থা ও সদিচ্ছাও জরুরি।

নাহিদ দাবি করেন, ‘দেশে গণ-অভ্যুত্থান হয়েছে এবং জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, ফলে এখন আলোচনার বিষয় হওয়া উচিত আইনি ব্যবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কী।’

তিনি রাজনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘সব রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে। আমাদের মৌলিক কাঠামোগত সংস্কারে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আ. লীগের নিবন্ধন বাতিল করে রাজনীতি নিষিদ্ধের দাবি

প্রকাশের সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫